32 C
Dhaka
Sunday, June 21, 2026

নিখোঁজের ১ দিন পর শিশুর লাশ উদ্ধার

বাংলাদেশশিক্ষানিখোঁজের ১ দিন পর শিশুর লাশ উদ্ধার

ইসমাইল হোসেন: সখীপুরে নিখোঁজের একদিন পর সিয়াম (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার কচুয়া-নিশ্চিন্তপুর সড়কের পাশে একটি গভীর কূপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিয়াম কচুয়া পূর্বপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে ও স্থানীয় একটি কোচিং সেন্টারের ১ম শ্রেণির ছাত্র। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে দাদীর সঙ্গে পাশের বাড়িতে যায় সিয়াম। সেখান থেকে একাই বাড়ি ফেরার পথে সিয়াম নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে কচুয়া-নিশ্চিন্তপুর সড়কের পাশে একটি গভীর কূপে তার ভাসমান লাশ দেখা যায়। সখীপুর থানার ওসি এসএম তুহিন আলী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles