30.7 C
Dhaka
Sunday, August 2, 2026

La propreté a l�egard de salle de jeu des plus aménages en europe

L'envie casino versatile Décrochement agile Salle de jeu...

La propreté a l�egard en tenant casino leurs plus affermis en europe

Souhait salle de jeu incertain Décrochement pratique Casino...

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অন্যান্যখেলাপাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে লতা মণ্ডলের দল। বৃষ্টির কারণে গতকাল হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল। আজ রিজার্ভ ডেতেও খেলা হয়েছে ৯ ওভারে। হংকংয়ের মংকক মিশন রোড গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৯ ওভারে ৭ উইকেটে ৫৯ রানে করে তারা।

বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার সর্বোচ্চ ১৬ বলে ২১ রান করেছেন এবং ১০ রানে অপরাজিত থাকেন রাবেয়া খান। পাকিস্তানের বোলারদের মধ্যে ফাতিমা সানা ৩টি উইকেট নিয়েছেন।

৬০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৪ উইকেটে ৫৩ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৩ রান। কিন্তু সানজিদা আক্তার মেঘলার ওভার থেকে তারা নিতে পেরেছে মাত্র ৬ রান। লেগ স্পিনার রাবেয়া বাংলাদেশের হয়ে শিকার করেছে ২ উইকেট।

রিজার্ভ ডেতেও ভারত ও শ্রীলঙ্কার দিনের প্রথম সেমিফাইনালটি মাঠে গড়ায়নি বৃষ্টির কারণে। তবে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ছিল ভারত। শ্রীলঙ্কা ছিল ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে। দুই দলেরই গ্রুপ পর্বে সমান ৪ পয়েন্ট ছিল। তবে নেট রান রেটে এগিয়ে থেকে ফাইনালে পৌঁছেছে ভারত।

বার্তা ডেস্ক:

Check out our other content

Check out other tags:

Most Popular Articles