32 C
Dhaka
Monday, June 15, 2026

Test

Test link

Test

Test link

Test

Test link

প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণ

সখীপুরপ্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এতিমদের মাঝে নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার সংগঠনের সদস্যরা সরাসরি এতিমখানা ও মাদ্রাসায় উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন এলাকার ১০০জন এতিম শিক্ষার্থী ও এতিমখানার ১০জন শিক্ষকের হাতে নগদ অর্থ তুলে দেয়।

শিক্ষকদের আর্থিক সহযোহিতা তুলে দেওয়া হচ্ছে।

জানা যায়, উপজেলার কালিয়ান এতিমখানা, কীর্ত্তনখোলা সৌদি মাদ্রাসা ও এতিমখানা, ডাবাইল এতিমখানা, গড়গোবিন্দপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, আমতৈল মাদ্রাসা ও এতিমখানা, বেতুয়া মাদ্রাসা ও এতিমখানা, প্রতিমা বংকী ফুটানি বাজার মাদ্রাসা ও এতিমখানা এবং মাদ্রাসার ১০০ জন এতিম শিক্ষার্থী ও ১০জন শিক্ষককে এ অর্থ সহায়তা দেওয়া হয়।

এসময় মুফতি আবু রায়হান, মাওলানা আবদুর রশিদ, হাফেজ বেলাল হোসেন, প্রবাসী বাদল হোসাইন, সোহান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসবি/সানি

Check out our other content

Test

Test

Test

Test

Test

Test

Test

Test

Test

Check out other tags:

Most Popular Articles