35.2 C
Dhaka
Thursday, June 11, 2026

Rocket Casino: A Thrilling Launch into Online Gaming

Rocket Casino: A Thrilling Launch into Online...

top casinos 58txt

The 50 Best Casinos in the United...

top casinos 57txt

10 Greatest Casinos In Typically The United...

ফেসবুকে মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাতীয়ফেসবুকে মিথ্যা প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া বাদলের বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সখীপুর প্রেসক্লাব কার্যালয়ে কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারীর কাছে স্মারকলিপিও দেন।

সংবাদে সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মাস্টার লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১০ জুন থেকে “রিনা আক্তার” পরে নাম পরিবর্তন করে “দুর্নীতিমুক্ত সমাজ চাই” নামের একটি ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া বাদলের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর কথা লিখে অপপ্রচার চালানো হচ্ছে। গত ১৯ জুন এর প্রতিকার চেয়ে গোলাম কিবরিয়া বাদল সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু এরপরও ওই ফেসবুক আইডি থেকে নিয়মিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। লিখিত বক্তব্যে আল্টিমেটাম দেয়া হয়, আগামী সাত দিনের মধ্যে ওই ফেসবুক আইডি শনাক্ত করে অপরাধীকে শাস্তির আওতায় না আনা হলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সহসভাপতি আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া বাদল, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুত, বড়চওনা-কুতুবপুর কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কদ্দুস মাখন, কাকড়াজান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক শিমুল সিকদারসহ কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসবি/সা‌নি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles