29.1 C
Dhaka
Sunday, August 2, 2026

বিমানবন্ধর থেকে নিখোঁজ জাহিদুলের সন্ধান মিলেছে

সখীপুরবিমানবন্ধর থেকে নিখোঁজ জাহিদুলের সন্ধান মিলেছে

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ জাহিদুল ইসলামের সন্ধান মিলেছে। জাহিদুল শুক্রবার রাত ৮ টার দিকে সখীপুর উপজেলা বহুরিয়া ইউনিয়নের করটিয়া বাজারে এসে এটি করটিয়া পাড়া বাজার কিনা লোকজনদের কাছে জিজ্ঞাসা করে। পরে স্থানীয়রা তাকে চিনিতে পেয়ে তাঁর পরিবারকে খবর দিলে তাকে অসুস্থ অবস্থা বাড়ি নিয়ে যাওয়া হয়। জাহিদুলের চাচা এনামুল হাসান জানান, তার সঙ্গে পাসপোর্টসহ কোন কাগজপত্রই নেই। সে যে পোশাকে ছিলো সেই পোশাকেই বাড়ি ফিরেছে। জাহিদুল অনেকটাই অসুস্থ।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন বলেন, জাহিদুলের সন্ধান পাওয়ার বিষয়টি আমরা জানি না। তাকে জিজ্ঞাসা করেল আসল ঘটনা জানা যাবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles