31.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

Getting Started with Oreels Casino Online: A Comprehensive Guide

For many online gaming enthusiasts, finding the...

Practical Advice for Enjoying Quinnbet Casino UK

Entering the world of online casinos can...

Maximize Your Winnings with Fortune Clock Bonus

In the competitive world https://fortuneclockcasino-online.com/bonuses/ of online...

বড়চওনা-দেবরাজ সড়কের বেহাল দশা

সখীপুরবড়চওনা-দেবরাজ সড়কের বেহাল দশা

সাজ্জাত লতিফ : বড়চওনা থেকে দেবরাজ রাস্তার কোনো  অবিভাবক নেই। বড়চওনা থেকে দাড়িপাকা পর্যন্ত রাস্তা পাকা হলেও দাড়িপাকা থেকে দেবরাজ রাস্তা না হওয়ায় কালিহাতি থেকে ভালুকা যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ রাস্তার দূরত্ব মাত্র ৪ কিলোমিটার। আর এ ৪ কিলোমিটার রাস্তার জন্য ৪০-৪৫ কিলোমিটার রাস্তা ঘুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয় যেতে হয়। এ ছাড়া নানাবিদ কাজে কালিহাতি, সখীপুর, ঘাটাইলের মানুষ শুধুমাত্র এ রাস্তার কারণে অনেক সময় ও অর্থ ব্যয় করে ভালুকা ও ময়মনসিংহ যোগাযোগ করে। যা এ অঞ্চলের হাজার হাজার মানুষের জন্য বড় ধরনের দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
অপরদিকে বৃহৎ এ এলাকার জনগণ তাদের উৎপাদিত ধান, পাট, আখ, আদা, হলুদ, কচু, বাঁশ ও নানা ধরনের কাঠ রাস্তার অভাবে ন্যায্য মূল্যে বিক্রি থেকে বঞ্চিত হচ্ছে। বড়চওনা, দেবরাজ, খালিয়ার বাইদ, টিকুরিয়াবাড়ী, বানিয়ারসিট, নামদারপুর, মাচিয়া, আউলিয়ারচালা, আংগারগাড়া, দৌলা,নয়াপাড়া, রাখালিপাড়া, দামিয়া ও মল্লিক বাড়ীর মানুষ রাস্তার অভাবে সীমাহীন কষ্টে যোগাযোগ রক্ষা করে চলছে।
দেবরাজ গ্রামের বকুল মিয়া বলেন, দেবরাজ সখীপুরের সীমান্ত এলাকায় থাকায় রাস্তার খোঁজ খবর কেউ রাখে না। তবে এ রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ভোটের চিন্তা করে হলেও নেতৃবৃন্দের এ রাস্তাটি করা উচিৎ।
দাড়িপাকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শুধুমাত্র এ রাস্তার অভাবে অনেক ছাত্র-ছাত্রী ঠিক মত বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারে না। তাছাড়া এ অঞ্চলের সাধারণ কৃষক তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে না।
সখীপুর উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুস বলেন, এ রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। এ রাস্তার বরাদ্দ পেলে আমরা দরপত্র আহবান করব।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles