34.6 C
Dhaka
Tuesday, June 23, 2026

Complete Overview of the Snatch Casino Welcome Bonus

Welcome to the exciting https://snatchcasino-aus.com/welcome-bonus/ world of...

Ultimate Review of Paramax9 Casino Online: Explore Your Options

Online gaming has gained immense popularity over...

Common Mistakes to Avoid with Mirax Casino Bonus

Understanding how to maximize https://miraxcasino-online.com/bonuses/ your gaming...

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শোক

জাতীয়মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর শোক

বার্তা ডেস্কঃ সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক। শোকবার্তায় কাদের সিদ্দিকী বলেন, মোহাম্মদ নাসিম জাতীয় নেতা ক্যাপ্টেন এম মনসুর আলীর সুযোগ্য পুত্র। পিতার মতোই এ দেশের গণমানুষের নেতা ছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সকল গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিমের অপরিসীম অবদান রয়েছে। প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ব্রেইন স্ট্রোক হয়েছিল ৭২ বছর বয়সী নাসিমের। তার পর থেকে লাইফ সাপোর্টে থাকা নাসিম শনিবার সকালে মারা যান। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম সংসদে পঞ্চমবারের মতো সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles