29 C
Dhaka
Friday, June 19, 2026

Speed Au Casino Australia: What You Need to Know

The Australian online gambling landscape continues to...

Spinfred Casino Welcome Bonus: Beginner’s Guide & Tips

Embarking on the online casino journey can...

Spins House Casino Welcome Bonus: Your FAQs Answered

Embarking on a new online casino journey...

শওকত মোমেন শাহজাহান এর ৮ম মৃত্যু বার্ষিকী পালন

জাতীয়শওকত মোমেন শাহজাহান এর ৮ম মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ টাংগাইল ০৮ (সখীপুর- বাসাইল) আসনের চারবার নির্বাচিত সাবেক সাংসদ ও সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অধ্যাপক কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হচ্ছে বৃহস্পতিবার।

সংসদ সদস্য থাকা অবস্থায় ২০১৪ সালের ২০ জানুয়ারি ভোরে সখীপুর নিজ বাসায় তিনি মারা যান। তিনি নবম সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য ছিলেন।

এছাড়াও তিনি একাধারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের উপদেষ্টা এবং সিনিয়র সহ-সভাপতি ছিলেন। রাজনীতির পাশাপাশি সাহিত্যিক হিসেবেও এলাকার মানুষের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। তিনি সরকারি মুজিব কলেজের কৃষি শিক্ষা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


শওকত মোমেন শাহজাহান ১৯৮৩-৮৭ সখীপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। টাংগাইল জেলা কৃষকলীগের ১৯৯১-৯৫ সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং টাংগাইল জেলা আওয়ামীলীগের ১৯৮৭-৯৪ সহ সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। সফল রাজনীতিক শওকত মোমেন শাহজাহান কারাবরণ করেছেন ১৯৭৫-৭৯ সাল পর্যন্ত। শওকত মোমেন শাহজাহান ১৯৮৬, ১৯৯৯ (উপনির্বাচন), ২০০৮ ও ২০১৪ সালে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন।

বৃহস্পতিবার সকালে সখীপুর মহিলা আবাসিক অনার্স কলেজে প্রয়াত সাংসদ কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহান এর কবরে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। সাংসদের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ, সখীপুর উপজেলা আওয়ামীলীগ, বাসাইল উপজেলা আওয়ামীলীগ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দোয়া মাহফিল ও স্মরণ সভার আয়োজন করে। আবাসিক মহিলা কলেজে স্মরণ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা আ.লীগের সভাপতি শওকত সিকদার, সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ আলীম মাহমুদ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রমুখ বক্তব্য দেন। অন্যদিকে মোখতার ফোয়ারা চত্বরে সখীপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এবং বাসাইলে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এবং অন্যান্য অঙ্গসংগঠনের আয়োজনে কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাহজাহানের স্মরণসভা, তাঁর উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা, কোরআনখানী, কাঙালিভোজ, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শওকত মোমেন শাহজাহান এঁর একমাত্র ছেলে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপম শাহজাহান জয় বলেন, বাবার হাতে গড়া তিলোত্তমা সখীপুর এবং সখীপুরের মানুষ আজীবন তাঁর কথা হৃদয়ে ধারণ করবে। দিবসটি উপলক্ষে আমরা নানা কর্মসূচি হাতে নিয়েছি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles