27.4 C
Dhaka
Monday, June 8, 2026

Einfluss von Glücksspiel auf die psychische Gesundheit Risiken und Chancen

Einfluss von Glücksspiel auf die psychische Gesundheit...

Technology and Its Impact on Casinos A New Era of Gaming

Technology and Its Impact on Casinos A...

Jakie regulacje prawne dotyczą hazardu w Polsce

Jakie regulacje prawne dotyczą hazardu w Polsce Podstawy...

সংস্কার বাস্তবায়ন করতে নির্বাচন অত্যাবশ্যকীয়: আযম খান

টাঙ্গাইলসংস্কার বাস্তবায়ন করতে নির্বাচন অত্যাবশ্যকীয়: আযম খান

সাইফুল ইসলাম সানি: বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সকলেই সংস্কার ও নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন। কারণ সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন অত্যাবশ্যকীয়। তাই নির্বাচন নিয়ে টালবাহানা চলবেনা। গতকাল রোববার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর শাহাবুদ্দিন আহমেদ (এস এ) উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট আহমেদ আযম খান।

আযম খান বলেন, প্রধান উপদেষ্টা এ বছরের শেষের দিকে নির্বাচনের কথা বলেছেন। সারা দেশের মানুষ আশান্বিত, এ বছরের শেষে ১৭ বছর পর তাঁরা ভোট দেবেন। এই ১৭ বছরে দুই কোটির উপরে নতুন ভোটার হয়েছে, তাঁরা আজ পর্যন্ত ভোট দিতে পারেনি। তাঁরা অধীর আগ্রহে রয়েছে। মানুষ সংস্কার চায়‌, আর তা বাস্তবায়নের জন্যে নির্বাচন চায়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে আহমেদ আযম খান বলেন, আমাদের ছোট্ট দেশ, কম-বেশি ২০ কোটি মানুষ। আমরা এমনিতেই জনভারে জর্জরিত। আমরা ওই ১২ লাখ রোহিঙ্গা আর পোষতে পারছিনা, আমাদের জন্যে বোঝা হয়ে গেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে কিছুদিনের মধ্যেই রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করার বার্তা দিয়ে দেন।

ইফতার মাহফিলে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির হাসানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাজাহান সাজু, সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক শিকদার মুহাম্মদ ছবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা মো. মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles