25 C
Dhaka
Friday, March 20, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরের অটোচালক লাল মাহমুদের তিনটি গরুই চুরি হল

সখীপুরসখীপুরের অটোচালক লাল মাহমুদের তিনটি গরুই চুরি হল

নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলার আড়াইপাড়া গ্রামের অটোভ্যান চালক লাল মাহমুদের (৫০) তিনটি গরু বৃহস্পতিবার রাতে চুরি হয়েছে। গরুগুলো চুরি যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে লাল মাহমুদ। পরিবার পরিজন নিয়ে যে রঙিন স্বপ্ন দেখতে শুরু করে ছিলেন লাল মাহমুদ এতে স্বপ্নে গুড়ে বালি পড়েছে। লাল মাহমুদ ওই গ্রামের মৃত মুকছেদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবুল হাশেম বলেন, লাল মাহমুদ খুবই কর্মঠ। অটোভ্যান চালিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করেন। সে একটি এনজিও থেকে কিস্তি করে টাকা তুলে ভ্যান কিনে ছিলেন। কিছু দিন আগে ওই ভ্যানটিও চুরি হয়। কিস্তি এখনোও পরিশোধ হয়নি। এরপর ধার দেনা করে আবার একটি অটোভ্যান কিনেছেন। লাল মাহমুদ দীর্ঘদিন ধরে শ্রম বিক্রি, ভ্যান ও অটোভ্যান চালিয়ে যা কিছু সঞ্চয় করেন তা দিয়ে এ পর্যন্ত তিন গরু কিনে ছিলেন। একটি গাভী, একটি ষাড় ও একটি বকনা বাছুর ছিল তার। আনুমানিক তিনটি গরুর দাম একলাখ ৭০/৮০ হাজার টাকা হতো। গরুগুলো চোরেরা চুরি করে নিয়ে গেছে। লাল মাহমুদ অটোভ্যান চালালেও তার স্ত্রী ও মেয়ে গরুর জন্য ঘাস কাটতেন। অটোভ্যান চালিয়ে কুড়া-ভূষি কিনতেন লাল মাহমুদ। এভাবেই চলছিল তাদের পরিবার। কিন্তু চোরেরা তাদের স্বপ্ন নষ্ট করে দিলেন। লাল মাহমুদ বলেন, আমি পরিবার নিয়ে কিভাবে চলব ভেবে পাচ্ছিনা। গরুর শূণ্য গোয়াল ঘরে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন লাল মাহমুদ ও তার স্ত্রী। পথে বসা ছাড়া আর উপায় নেই। সখীপুর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান বলেন, অটোভ্যানচালক লাল মাহমুদের তিনটি গরু চুরির বিষয়টি লোক মারফত অবগত হয়েছি। থানায় অভিযোগ করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles