27.8 C
Dhaka
Friday, June 26, 2026

সখীপুরের বহেড়াতৈলের জবজবানি টনকির খাল খননের উদ্বোধন

জাতীয়সখীপুরের বহেড়াতৈলের জবজবানি টনকির খাল খননের উদ্বোধন

ইসমাইল হোসেনঃ সখীপুর উপজেলার বহেড়াতৈলের জবজবানি টনকির খালটি পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ময়মনসিংহ বিভাগ ও ঢাকা বিভাগ এর কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ২.৮ কিলোমিটার দীর্ঘ এ খাল খনন কাজের উদ্বোধন করা হয়।  উদ্বোধন অনুষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী (বিএডিসি) রুবেল আহম্মেদ, উপজেলা আ.লীগের উপ কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম নবু, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সোহেল সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব উদ্দিন, যুবলীগ নেতা লিংকন, বিপুল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন ।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles