27.4 C
Dhaka
Tuesday, June 23, 2026

Slotv Casino Bonus: Framgångshistorier från spelare

Slotv Casino har blivit en populär destination...

Gama Казино: Ваш Проводник в Мир Азарта

Gama Казино: Ваш Проводник в Мир Азарта Gama...

সখীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সখীপুরসখীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে অটোভ্যানের চাকায় পাগড়ি পেঁচিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সখীপুর-বহেড়াতৈল সড়কের বগা প্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।
নিহত ওই বৃদ্ধ আমির হামজা (৬৫) ঘাটেশ্বরী গ্রামের মৃত নকিম উদ্দিনের ছেলে।
জানা যায়, অসুস্থতার কারণে তিনি বাড়ি থেকে সকালে কবিরাজের কাছে ঝাঁড়ফুক দেওয়ার জন্য অটোভ্যানযোগে সখীপুর যাচ্ছিলেন। বগা প্রতিমা এলাকায় পৌঁছালে গলায় থাকা একটি পাগড়ি (ওড়না জাতীয়) ওই অটোভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এক পর্যায়ে তিনি চলন্ত ভ্যান থেকে পাকা সড়কে ছিটকে পড়েন।
সখীপুর হাসপাতালের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় ওই বৃদ্ধের মাথায় প্রচন্ড আঘাত পান। ওই আঘাতে কান দিয়ে রক্ত বের হলে তাঁকে টাঙ্গাইল মেডিকেলে রেফার্ড করা হয়। পরে শুনেছি ওই হাসপাতালে তিনি মারা গেছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles