29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

Bet99 Casino Login Strategies for Top Performance

Embarking on your online gaming journey requires...

Dogłębna analiza vox casino

Dogłębna analiza vox casino Wybór niezawodnej witryny hazardowej...

সখীপুরে অপহরনের সময় প্রাইভেটকারসহ চার যুবক আটক। অপহৃতার দুই পা প্রাইভেটকারের চাকায় পিষ্ট

সখীপুরসখীপুরে অপহরনের সময় প্রাইভেটকারসহ চার যুবক আটক। অপহৃতার দুই পা প্রাইভেটকারের চাকায় পিষ্ট

নিজস্ব  প্রতিবেদক: সখীপুরে মাসুদ রানা (২১) নামের এক যুবককে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় চার যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ওই তিন যুবককে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার রাতে ভালুকা উপজেলার বাটাজোর এলাকা থেকে প্রাইভেটকারসহ অপহৃতাকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহৃতার দুই পা প্রাইভেটকারের চাকায় পিষ্ট হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে উপজেলার কালমেঘা গ্রামের বাতেন মিয়ার ছেলে। আটকৃতরা হলো মো. জয় (২১), মাসুদ রানা (২৫), শাহীন আলম (১৮) ও বিষ্ণু (২০)। এ বিষয়ে অপহৃতার বাবা বাতেন মিয়া বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারযোগে উপজেলার কালমেঘা থেকে মাসুদ রানা নামের এক যুবককে অপহরণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চার যুবক। ভালুকা উপজেলার বাটাজোর এলাকায় প্রাইভেটকারটি পৌঁছালে জোরপূর্বক অপহৃতা মাসুদ রানা লাফ দিয়ে মাটিতে পরে। এ সময় প্রাইভেটকারের চাকায় তার দুই পা পিষ্ট হয়। প্রাইভেট কারের পিছু নেয়া পুলিশের গাড়িটি ঘটনা স্থলে পৌঁছে চার যুবককে আটক করে। এ সময় (ঢাকা মে: গ ৩৩-১৮৯৮ ) নম্বরের একটি প্রাইভেটকারটি আটক করে সখীপুর থানায় নিয়ে আসে পুলিশ।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন বলেন, অপহরণকারীদের আটক করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তাদের পাঁচদিনের রিমান্ড দাবী করলে তিনজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসবি/ সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles