27.4 C
Dhaka
Monday, June 15, 2026

Test

Test link

Test

Test link

Test

Test link

সখীপুরে অবৈধ ৫৭ টি চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সখীপুরসখীপুরে অবৈধ ৫৭ টি চায়না জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী মালদা খাল ও চাপড়া বিলে এ অভিযান চালানো হয়। এ সময় কাউকে আটক করা হয়নি।
জানা যায়, উপজেলার ইন্দারজানী এলাকায় টেংরা মালদা খালে এবং চাপড়া বিলে অবৈধ চায়না দুয়ারী জালের ফাঁদ পেতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ শিকার করছে স্থানীয় লোকজন। এমন খবরে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারী জাল অপসারণের জন্য অভিযান পরিচালনা করেন মৎস বিভাগ। অভিযানে অবৈধ ৫৭ টি চায়না জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা জানান, অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Check out our other content

Test

Test

Test

Test

Test

Test

Test

Test

Test

Check out other tags:

Most Popular Articles