28 C
Dhaka
Tuesday, September 22, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপুরে আন্তঃস্কুল ফুটবল খেলায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ মহানন্দপুর স্কুল

অন্যান্যখেলাসখীপুরে আন্তঃস্কুল ফুটবল খেলায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ মহানন্দপুর স্কুল

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে আন্তঃস্কুল ফুটবল টুর্ণামেন্টে পাঁচ বছর অংশ নিতে পারবেনা মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার বিকেলে খেলা পরিচালনা কমিটি এ আদেশ দেন। খেলার মাঠে মারামারি করার অপরাধে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।  খেলা কমিটি জানায়, আন্তঃস্কুল, মাদ্রাসা ও কারিগরি ফুটবল টুর্ণামেন্ট কাকড়াজান ইউনিয়নের কোয়াটার ফাইনালের তৃতীয় ম্যাচে অংশ নেয় মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয় ও দিঘীরচালা জি.আই দাখিল মাদ্রাসা। সূরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে গত সোমবার এ খেলা চলাকালীন সময়ে মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা দিঘীরচালা জি.আই দাখিল মাদ্রাসার খেলোয়াড়দের ফাউল করা নিয়ে ব্যাপক মারধর করে। এতে কয়েকজন খেলোয়াড় গুরুতর আহত হয়। এ সময় খেলা স্থগিত করে খেলা পরিচালনা কমিটির বিশেষ মিটিংএর আয়োজন করে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়কে আন্তঃস্কুল খেলায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।
মহানন্দপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন, আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবো। খেলা পরিচালনা কমিটির সভাপতি কাকড়াজান ইউনিয়নের চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, মিটিংএ সিদ্ধান্ত নেয়া হয়েছে এ বছর এবং আগামী চার বছর মহানন্দপুর স্কুল আন্তঃস্কুল ফুটবল খেলায় অংশ নিতে পারবে না।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles