27.5 C
Dhaka
Thursday, June 11, 2026

Maximizing Your Play with Time Bonuses

Maximizing Your Play with Time Bonuses Looking to...

Revealing Gambling Myths What You Need to Know About Betlabel

Revealing Gambling Myths What You Need to...

15 Knowledge That will Replace your Mental health

ArticlesMovement: swinging much more in regards to...

সখীপু‌রে আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবস পালনসহ নানা আ‌য়োজন

জাতীয়সখীপু‌রে আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবস পালনসহ নানা আ‌য়োজন

নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার সখীপু‌রে আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবস পালনসহ সরকারিভাবে একইসঙ্গে আরো বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পোনামাছ অবমুক্তি, কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষিপ্রণোদনা দেওয়া হয়।

অন্যদিকে বি‌শেষ চা‌হিদা সম্পন্ন প্রতিবন্ধী চার শিক্ষার্থীকে চার‌টি হুইল চেয়ার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে উপজেলার ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম যুক্ত হন। অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, শিক্ষা অফিসার মানবেন্দ্র দাস, উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, একেএম আতিকুর রহমান আতোয়ার, আনছার আলী আসিফ, আবদুল মান্নান মিঞা, গোলাম কিবরিয়া সেলিম প্রমুখ।

 

এসবি/মামুন

Check out our other content

Check out other tags:

Most Popular Articles