33.4 C
Dhaka
Monday, June 22, 2026

সখীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সভা

সখীপুরসখীপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে সভা

নিজস্ব প্রতিবেদকঃ ‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগান নিয়ে সখীপুরে কমিউনিটি পুলিশং ডে অনুষ্ঠিত করেছে থানা ও কমিউনিটি পুলিশং। এ উপলক্ষে শনিবার সকালে ব্যানার ও ফেস্টুন নিয়ে পৌর এলাকার কয়েকটি সড়কে এক র‍্যালি প্রদক্ষিণ করে।  পরে
মুখতার ফোয়ারা চত্বরে এক আলোচনা সভায় সখীপুর থানা অফিসার ইনচার্জ মো. আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ সাঈদ আজাদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.ও গনি আলোচনায় অংশ নেয়।
এ সময় অধ্যক্ষ রহিজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এ.এইচ.এম লুৎফুল কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোসলিমা খাতুনসহ কমিউনিটি পুলিশিং সদস্যরা উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles