20 C
Dhaka
Friday, March 20, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে কালিয়া ইউনিয়ন আ.লীগের সম্মেলন, শাহজাহান সভাপতি-সবুর সম্পাদক

সখীপুরসখীপুরে কালিয়া ইউনিয়ন আ.লীগের সম্মেলন, শাহজাহান সভাপতি-সবুর সম্পাদক

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঘোনারচালা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শাহাদত হো‌সেন শাহজাহানকে সভাপ‌তি ও শ‌ফিকুল ইসলাম সবুরকে সাধারণ সসম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি আবদুল কদ্দুস শাওনের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, প্রচার সম্পাদক আলমগীর সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, পৌর মেয়র আবু হানিফ আজাদ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। এসময়় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles