28.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

Giocare online in sicurezza: la guida all’accesso di RushBet Casino

Il gioco d'azzardo online offre una vasta...

Online oder Offline Wo spielt man besser

Online oder Offline Wo spielt man besser Die...

The Evolution of Casino Loyalty Programs

Casino loyalty programs have transformed considerably over...

সখীপুরে খাদ্যবান্ধবের ডিলারকে জরিমানা, ইউপি সদস্য গ্রেপ্তার

সখীপুরসখীপুরে খাদ্যবান্ধবের ডিলারকে জরিমানা, ইউপি সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির চালের উপকারভোগী ক্রেতার সঙ্গে প্রতারণার দায়ে যাদবপুর ইউনয়নের ঘেঁচুয়া বাজার বিক্রয় কেন্দ্রের ডিলার সোহরাব মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকারী ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা লিজা তাকে এ জরিমানা করেন। অন্যদিকে একই অপরাধে জড়িত থাকায় যাদবপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইউপি সদস্য মিনহাজ উদ্দিন থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, শোলাপ্রতিমা গ্রামের কালু মিয়া ২০১৬ সালে উপকারভোগী হিসেবে তালিকাভূক্ত হন। খাদ্যবান্ধবের নতুন তালিকা প্রস্তুতকালে গত রোববার (৩ মে) কালুকে ২০১৬ তালিকাভূক্ত হওয়া কার্ড ওই ইউপি সদস্য মিনহাজ তার বাড়ি পৌঁছে দেন। সোমবার (আজ) প্রতারিত হওয়া ওই ব্যক্তি ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন।
ইউএনও আসমাউল হুসনা লিজা বলেন, ওই ডিলার খাদ্যবান্ধব ক্রেতা কালু মিয়ার সঙ্গে প্রতারণা করে বেশি দামে অন্য ব্যক্তির কাছে চাল বিক্রি করে আসছিল।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রয়ক আশরাফুল আলম ফাহিম বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত খাদ্য পরিদর্শক শামীম আল ফারুক বাদী হয়ে ইউপি সদস্য মিনহাজ উদ্দিনকে আসামি করে দুদক আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles