27.3 C
Dhaka
Sunday, June 14, 2026

Test

Test link

Test

Test link

Test

Test link

সখীপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সখীপুরসখীপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে সোমবার সকালে ৩ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন। পরে পুলিশ রফিকুল ইসলাম (৩৯) ও লিটন মিয়া (৪০) নামের দুই আসামিকে গ্রেপ্তার করেছে। রফিকুল গড়গোবিন্দপুর এলাকার মৃত বুজরত আলীর ছেলে এবং লিটন মিয়া বড় মৌশা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, ওই গৃহবধূ (৩০) রবিবার সন্ধ্যায় শশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে বড়বাইদ এলাকায় ওই তিন যুবকের সঙ্গে দেখা হয়। ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তারা উপজেলার বড় মৌশা বাজারে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনা গৃহবধূ তার পরিবারকে জানালে সোমবার সকালে থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই আসামিকে গ্রেপ্তার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় ৩ জনের নামে মামলা হয়েছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করেছে। গৃহবধূকে ডাক্তারি পরিক্ষার জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check out our other content

Test

Test

Test

Test

Test

Test

Test

Test

Test

Check out other tags:

Most Popular Articles