33.4 C
Dhaka
Monday, June 22, 2026

Lovlige aspekter ved kasinooperasjoner i Norge

Lovlige aspekter ved kasinooperasjoner i Norge Regulering av...

JackpotCity Casino Canada 150 Free Spins No Deposit FAQ

Navigating the world of online casino bonuses...

সখীপুরে গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, ২ যুবক গ্রেপ্তার

সখীপুরসখীপুরে গোপনে বিশ্ববিদ্যালয় ছাত্রীর গোসলের ভিডিও ধারণ, ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে গোপনে বিশ্ববিদ্যায়ে পড়ুয়া এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে ছড়ানোর ভয় দেখিয়ে অনৈতিক প্রস্তাবের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুই যুবকের নাম আশিক শীল (২৪) ও পাপ্পু (২৭)। তারা সখীপুর পৌর এলাকার বাসিন্দা। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেছেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, বেশ কয়েকদিন আগে আশিক শীল গোপনে ওই ছাত্রীর গোসলের ভিডিও করে। সেই ভিডিও তার বন্ধু পাপ্পুকে দেখায়। পরে ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়। এ ঘটনায় শনিবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে সখীপুর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। পরে পুলিশ প্রমাণসহ আশিক ও পাপ্পুকে গ্রেপ্তার করে। রবিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসআই ফয়সাল আরো জানান, আসামিদের কাছ থেকে জব্দকৃত ডিভাইসগুলো অধিকতর তদন্তের জন্যে সিআইডিতে পাঠানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles