22 C
Dhaka
Saturday, November 28, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা

সখীপুরসখীপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে চাচা মজনু মিয়া (৫০) ও ভাতিজা শাহজালাল মিয়া (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকায় চাচা-ভাতিজার লাশ দেখতে পায় স্থানীয়রা। নিহত মজনু মিয়া ওই এলাকার নবু মিয়া এবং শাহজালাল আবুল হোসেনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শাহজালাল হামিদপুর চৌরাস্তা বাজারে বিকাশ ও কসমেটিক্সের ব্যবসা করতো। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে দোকান বন্ধ মোটরসাইকেল যোগে চাচা মজনু মিয়াকে নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বাড়ির কাছাকাছি
নির্জন স্থানে পৌঁছালে, দুর্বৃত্তরা তাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বৃহস্পতিবার ভোররাতে স্থানীয়রা লাশ দেখতে পায়। লাশ দুটির পাশে তাদের মোটরসাইকেলটিও পড়ে রয়েছে।

নিহত শাহজালালের বাবা আবুল হোসেন বলেন, “আমরা কারো একটা টাকাও মাইরা খাইনাই, ক্যারা আমার এবা সর্বনাশ করলো? আমি কেমনে বাঁচমুরে…. তোমরা আমার বাবা শাহজালালকে আইনা দাও। বলেই তিনি অজ্ঞান হয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য আঃ সামাদ মিয়া বলেন, সকালে জোড়া লাশ দেখে পুলিশকে অবগত করা হয়েছে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles