29.8 C
Dhaka
Friday, June 12, 2026

Wheelz Review: A Fresh Spin on Online Casino Gaming

Wheelz Review: A Fresh Spin on Online...

Untitled

Considerando 677 recensioni, la maggior parte dei...

Maximizing Your Play with Time Bonuses

Maximizing Your Play with Time Bonuses Looking to...

সখীপু‌রে নৃত্য‌শিল্পী‌কে বিবস্ত্র করে ভি‌ডিও করায় প্রিন্স গ্রেপ্তার

জাতীয়সখীপু‌রে নৃত্য‌শিল্পী‌কে বিবস্ত্র করে ভি‌ডিও করায় প্রিন্স গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সখীপু‌রে সখীপু‌রে সুমন আহ‌মেদ না‌মের এক নৃত্য‌শিল্পী‌কে জোরপূর্বক তু‌লে নি‌য়ে মারধর ও বিবস্ত্র ক‌রে ভি‌ডিও ধারণ করা হ‌য়ে‌ছে। নৃত্য‌শিল্পী‌ সুমন আহ‌মেদ ঢাকা রবীন্দ্র ক্লা‌বের জুনিয়র সভাপ‌তি ও সখীপুর লোকাল ব‌য়েজ ক্লা‌বের সদস্য ব‌লে জানা গে‌ছে। এ ঘটনায় শ‌নিবার রা‌তে নৃত্য‌শিল্পী সুমন বাদী হ‌য়ে পাঁচজন‌কে আসা‌মি ক‌রে সখীপুর থানায় মামলা ক‌রে‌ছেন। পু‌লিশ রা‌তেই ‌মামলার আসা‌মি রেজুয়ানুল হক প্রিন্স‌কে (২০) গ্রেপ্তার ক‌রে‌ছে।

পু‌লিশ ও নৃত্য‌শিল্পী সুমন আহ‌মেদের স‌ঙ্গে কথা জানা যায়, গত বৃহস্প‌তিবার বি‌কেল সা‌ড়ে পাঁচটার দি‌কে সুমন আহ‌মেদ ম‌হিলা মাদরাসার এক ছাত্রী‌কে (সুম‌নের আত্মীয়) হো‌স্টে‌লে পৌ‌ঁছে দি‌তে পৌরসভার জামতলা এলাকায় যায়। ফেরার প‌থে স্টার ব‌য়েজ ক্লা‌বের সদস্য শরীফুল ইসলাম রাজু (২২) ও রেজয়ানুল হক প্রিন্সের (২০) নেতৃ‌ত্বে পাঁচ বন্ধু সুমন আহ‌মেদ‌কে‌ জোর ক‌রে তু‌লে নেয়। প‌রে দু‌’টি মোটরসাই‌কে‌লযো‌গে তারা সুমন‌কে মুসু‌ল্লিরচালা এলাকায় কলা বাগা‌নের ভেতর পো‌ল্ট্রি খামা‌রের প‌রিত্যক্ত এক‌টি ঘ‌রে নি‌য়ে যায়। সেখা‌নে সুমন‌কে মারধর করা হয়। এক পর্যা‌য়ে তা‌কে বিবস্ত্র ক‌রে নৃত্য কর‌তে বাধ্য করা হয়। মোবাই‌লে ওই বিবস্ত্র নৃ‌ত্যের ভি‌ডিও ধারণ করা হয়। প‌রে ঘটনা‌টি কাউ‌কে জানা‌লে ভি‌ডিও‌টি সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মে ছ‌ড়ি‌য়ে দেওয়ার হুম‌কি দি‌য়ে রাত সা‌ড়ে ৮টার দি‌কে তা‌কে ছে‌ড়ে দেওয়া হয়।
সখীপুর থানার অ‌ফিসার ইন-চার্জ মো. আ‌মির হো‌সেন ব‌লেন, দু‌টি ক্লা‌বের বি‌রো‌ধের জের ধ‌রে এ ঘটনা ঘ‌টে‌ছে। একজন আসা‌মি গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে। অন্য‌দেরও গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।

 

এসবি/শাকিল

Check out our other content

Check out other tags:

Most Popular Articles