26.6 C
Dhaka
Tuesday, June 23, 2026

Kunkku Casino Kirjaudu: Vertaa eri vaihtoehtoja

Kasinopelaaminen on yhä suosittua Suomessa, ja monet...

Punterz Casino App: Fördelar och Funktioner

Att spela online har blivit en populär...

সখীপুরে নৌকা ঘাঁটে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

জাতীয়সখীপুরে নৌকা ঘাঁটে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বহেড়াতৈল নৌকা ঘাঁটে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধনে স্থানীয় ঈদগাঁ মাঠের সাধারণ সম্পাদক আ. হাই সরকার, চাঁন মামুদ আলী, সবুজ মিয়া প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, বহেড়াতৈল নৌকা ঘাঁটে প্রায় ৩৫-৪০ টি ছোট-বড় নৌকা রয়েছে। প্রতিটি নৌকা থেকে কোন প্রকার রশিদ ছাড়াই ভর্তি বাবদ ১ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। এছাড়াও নৌকাপ্রতি প্রতিদিন ২শ থেকে ৩শ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম নবুর নেতৃত্বে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে এ চাঁদাবাজি করা হচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
ওই ঘাঁটের নৌকাচালক রাসেল মিয়া বলেন, এ ঘাঁটে সিরিয়াল পেতে হলে আ.লীগ নেতা নবু মিয়ার সাঙ্গ পাঙ্গদের প্রতিদিন ২শ থেকে ৩ শ টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদার টাকা না দিলে নৌকা চালাতে দেওয়া হয়না।
এ বিষয়ে উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক নজরুল নবু বলেন, মুলত বহেড়াতৈল বাজার ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যারা মানববন্ধন করেছে এরা একই পরিবারের লোক। আমাকে হেয় করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles