31.7 C
Dhaka
Tuesday, June 23, 2026

Ultimate Review of Lottomart Bonus for Players

If you're looking for an exciting online...

The Allure of Casino Roulette: A Journey Through the Wheel

Roulette has long been a staple of...

সখীপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশশিক্ষাসখীপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে গর্তের পানিতে ডুবে জিহাদ নামের দুই বছরের এক শিশু মারা গেছে। রবিবার বিকেলে সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সানবান্ধা গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মোবারক হোসেনের ছেলে। এ ঘটনায় শিশুটির পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান মিল্টন জানান, ওই শিশু রবিবার বিকেলে বাড়ির উঠানে খেলা করছিল। বাড়ির অদূরেই একটি গর্তে বৃষ্টির পানি জমে ছিল। খেলার ছলে সবার অজান্তেই হাঁটতে হাঁটতে ও হামাগুড়ি দিয়ে জমে থাকা পানির গর্তে ওই শিশু পড়ে যায়। শিশুটির মা খুঁজতে খুঁজতে গর্তের পানিতে ভাসতে দেখে চিৎকার করেন। পরে অন্যরা এসে শিশুটিকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির জানান, শিশু মৃত্যুর বিষয়ে কেউ থানায় অবগত করেনি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles