26.6 C
Dhaka
Monday, June 22, 2026

Top Strategier för Leon Casino Logga In och Spelande

Att spela på onlinecasinon har blivit alltmer...

Expert Guide till Quickcasino Bonus: Så Får Du Ut Mest

Att hitta den bästa bonusen kan vara...

Guide till Golden Bull Casino Välkomstbonus

Att spela på nätcasinon har blivit en...

সখীপুরে পা‌নিবন্দিদের মা‌ঝে ছাত্রলী‌গের উপহার সামগ্রী বিতরণ

সখীপুরসখীপুরে পা‌নিবন্দিদের মা‌ঝে ছাত্রলী‌গের উপহার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপ‌জেলার যাদবপুর ও হাতিবান্ধা ইউনিয়নে বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে। আজ বৃহস্প‌তিবার ছাত্রলী‌গের কেন্দ্রীয় ক‌মি‌টির আহ্বানে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রনি আহমেদের তত্বাবধানে বন্যার্ত‌দের মা‌ঝে এসব উপহার তু‌লে দেওয়া হয়। পা‌নিব‌ন্দি ২০০ পরিবারের মাঝে মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, মোমবাতি, স্যালাইন ভিটামিন ট্যাবলেটসহ জ্বর ও ডায়রিয়ার ওষুধ বিতরণ করা হ‌য়ে‌ছে।
এ সময় উপ‌জেলা ছাত্রলী‌গের সহ সভা‌পতি আল-মাহমুদ প্রান্ত, উপজেলা ছাত্রলী‌গের সাবেক সদস্য শাহিন আলম, মাসুদ রানা, সরকা‌রি মুজিব কলেজ ছাত্রলী‌গের আহবায়ক খন্দকার বিজয়, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম, শহর ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক সিজার আহ‌মেদ, সহ-সভাপতি জুয়েল, যাদবপুর ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপতি আলামিন, হাতিবান্ধা ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, কালিয়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক শরীফ, ছাত্রলীগ নেতা সাগর দানী, আতিকসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছি‌লেন।
‌জেলা ছাত্রলী‌গের আহ্বায়ক র‌নি আহ‌মেদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য এড. জোয়া‌হেরুল ইসলামের (ভিপি জোয়াহের) নির্দেশে এ কার্যক্রম প‌রিচা‌লিত হয়। ছাত্রলী‌গের এ মহৎ কাজ ভ‌বিষ্য‌তেও অব্যাহত থাক‌বে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles