27.3 C
Dhaka
Sunday, June 21, 2026

Casino Rewards NZ: Top Strategies for Smarter Play

Navigating the world of online casinos can...

Master Rizk Casino NZ: A Step-by-Step Journey

Embarking on an online gaming adventure can...

Spin Palace Casino NZ: Beginner’s Guide to Getting Started

Embarking on your online casino journey can...

সখীপুরে প্রয়াত এমপি’র প্রতিকৃতিতে কাদা ছোঁড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাতীয়সখীপুরে প্রয়াত এমপি'র প্রতিকৃতিতে কাদা ছোঁড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে প্রয়াত এমপি’ শওকত মোমেন শাহজাহানের প্রতিকৃতিতে কাদা ছোঁড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মোখতার ফোয়ারা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমও গণি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, যুগ্ম সম্পাদক সুলতান শরীফ পান্না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার তক্তারচালা সীমান্তবর্তী এলাকায় প্রয়াত ৪ বারের এমপি শওকত মোমেন শাহজাহানের প্রতিকৃতিতে কে বা কারা কাদা ছোঁড়ে। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জোড় দাবি জানানো হয়। অন্যদিকে বুধবার বিকেলে উপজেলার তক্তারচালাতে বিক্ষোভ মিছিল করা হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

সখীপুর থানার সেকেন্ড অফিসার বদিউজ্জামান বলেন, এ ঘটনায় প্রয়াত এমপি’র সহোদর ও উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বাদি হয়ে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles