29.5 C
Dhaka
Saturday, June 20, 2026

Ruby Fortune Casino Bonus: Your Ultimate Review

Embarking on an online casino adventure can...

Finest Nj Online casinos Listing 2026

With so many options to pick from,...

Finest A real income Online casinos Top ten Within the June 2026

Real money online casinos are available in...

সখীপুরে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া

সখীপুরসখীপুরে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া

ইসমাইল হোসেন

সখীপুরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে বাসা-বাড়ি দোকান-মার্কেটে ভূমিকম্প বা অগ্নিকান্ড সংঘটিত হলে শিক্ষার্থীদের করণীয় বিষয়ক সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, মহড়ায় বুধবার পিএম পাইলট মডেল স্কুল

এন্ড কলেজের শিক্ষার্থীদের অগ্নিদগ্ধ দুর্ঘটনায় দ্রুত হতাহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে পাঠানো, ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল এবং প্রাথমিক চিকিৎসা দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ এবং ভূমিকম্প থেকে উদ্ধারসহ তাদের বিভিন্ন কর্মকান্ড প্রদর্শন করা হয়।
তিনি আরো জানান, জনগণকে ফায়ার সার্ভিসের কর্মকান্ড সম্পর্কে ধারণা প্রদান করে জনসম্পৃক্ততা বাড়ানো ও মহড়ার মাধ্যমে বাস্তবিক অনুশীলনের দ্বারা বিভিন্ন এলাকা/স্থানের অবকাঠামোগত অবস্থান জানানো ও স্বেচ্ছা সেবকদের সম্পৃক্ততাসহ মূলত জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষে এ মহড়ার আয়োজন করা হয়েছে। মহড়ায় ফায়ার সার্ভিসের দল ও স্বেচ্ছাসেবকসহ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles