31.3 C
Dhaka
Tuesday, June 23, 2026

Complete Overview of the 21bit Casino Welcome Bonus

The 21bit Casino Welcome Bonus is a...

Success Stories at Rocketplay Casino Australia: Real Wins and Experiences

Australia's online gaming scene has gained immense...

সখীপুরে বাবার পর এবার ৪ বছরের শিশু সন্তানের ‘করোনা পজিটিভ’

সখীপুরসখীপুরে বাবার পর এবার ৪ বছরের শিশু সন্তানের ‘করোনা পজিটিভ’

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে বাবার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার চার দিনের মাথায় এবার চার বছরের মেয়ের শরীরেও এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ২৯ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন। তাঁদের মধ্যে ১৩ জন সুস্থ হয়েছেন। সুস্থ হওয়া ব্যক্তিরা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিয়েছেন। সখীপুরে শনাক্ত হওয়ার পর এই রোগে কেউ মারা যাননি। তবে একজন পোশাককর্মী মারা যাওয়ার পর নমুনা পরীক্ষা করে তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আসমা আক্তার বলেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের একজন প্রকৌশলী (৩৫) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নমুনা পরীক্ষা করান। গত শনিবার তাঁর ফলাফল পজিটিভ আসে। সোমবার ওই প্রকৌশলীর স্ত্রী, চার বছরের মেয়ে এবং মা ও বাবা টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। মঙ্গলবার ওই পরিবারের কেবল চার বছরের শিশুটির করোনা পজিটিভ আসে। ওই প্রকৌশলীর বাড়ি উপজেলার নলুয়া গ্রামে হওয়ায় টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় থেকে মেয়েটির নাম সখীপুর উপজেলার শনাক্তের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
ওই প্রকৌশলী মুঠোফোনে বলেন, ‘আমার করোনা শনাক্ত হওয়ার পর স্ত্রী ছোট মেয়েটিকে গ্রামের বাড়িতে রেখে আমার সেবা করেছেন। অথচ আজকের ফলাফলে আমার স্ত্রী, মা, বাবা সবার নেগেটিভ হলেও দূরে থাকা আমার চার বছরের মেয়ের পজিটিভ আসে। এ ফলাফল নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমার মেয়ের কোনো উপসর্গও নেই। তাই আজ সন্ধ্যায় আমার মেয়েকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় দফায় পরীক্ষা করানো হবে।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles