27.3 C
Dhaka
Sunday, June 14, 2026

Test

Test link

Test

Test link

Test

Test link

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

Uncategorizedসখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আমেনা বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেল তিনটার দিকে উপজেলার কুতুবপুর শাপলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমেনা বেগম ওই এলাকার মজিবর রহমানের স্ত্রী।

নিহতের ছেলের বউ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৈদ্যুতিক পানির পাম্পের তার থেকে গোসলখানার টিনের বেড়াসহ একটি ঘর বিদ্যুতায়িত হয়ে প্রতিবেশী ভাতিজা বউ পারুল আক্তার আহত হন। তাঁকে দেখতে গিয়ে বৃদ্ধা আমিনা বেগম অসাবধানতাবশত বিদ্যুতায়িত ঘরে স্পর্শ করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা বৃদ্ধা আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রায়হান ফকির বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বৃদ্ধা আমেনা বেগমের মৃত্যু হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Check out our other content

Test

Test

Test

Test

Test

Test

Test

Test

Test

Check out other tags:

Most Popular Articles