31.3 C
Dhaka
Tuesday, June 23, 2026

Success Stories at Rocketplay Casino Australia: Real Wins and Experiences

Australia's online gaming scene has gained immense...

Tutustu Pelipeto Casino Online -palveluihin ja etuihin

Nykyään yhä useammat pelaajat siirtyvät online-pelaamisen maailmaan,...

সখীপুরে বিয়ের দাবিতে জামাই‌য়ের বাড়িতে শাশুড়ির অনশন!

সখীপুরসখীপুরে বিয়ের দাবিতে জামাই‌য়ের বাড়িতে শাশুড়ির অনশন!

নিজস্ব প্রতিবেদক; সখীপুরে বিয়ের দাবিতে উকিল মে‌য়ের জামাই‌য়ের বাড়িতে অনশন কর‌ছেন এক শাশুড়ি (৫০)। এ ঘটনায় ওই জামাতাকে পালানোর সুযোগ করে দিয়েছে তার পরিবার। আর ওই শাশু‌ড়ি‌কে শারীরিক ও মানসিক নির্যাতন করছেন উ‌কিল জামাতার মা ও বোন।
সোমবার বিকেলে স‌রেজ‌মি‌নে গিয়ে দেখা গেছে, বাড়িটির মূল দরজার সামনে ওই গৃহবধূ বিয়ের দাবিতে অনশন করছেন। অভিযুক্ত উ‌কিল জামাতার নাম মো. সাইদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর কলেজ মোড় এলাকার আবুল কারীর ছেলে।
স্থানীয়রা জানান, সাইদুলের প্রথম বিয়ের উকিল শ্বশুর হন ওই ইউনিয়নের শাপলা পাড়া গ্রামের ডাবলু মিয়া। এরই সুবাদে সাইদুল ডাবলুর বাড়িতে নিয়মিত যাওয়া আসা করতো। একপর্যায়ে ডাবলু মিয়ার স্ত্রী দুই সন্তানের জননীর সাথে সাইদুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই গৃহবধু বলেন, সাইদুল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলো। পরে তাকে বিয়ের কথা বলা হলে নানা তালবাহানা করে। উপায়ান্তর না পেয়ে সোমবার সকালে বিয়ের দাবিতে তার বাড়িতে উঠে বসি। এ অবস্থায় সাইদুলের পরিবারের লোকজন শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে বলেও জানান ওই গৃহবধূ।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান ফকির
বলেন, উকিল শাশুড়ির সাথে সাইদুলের পরকীয়া সম্পর্ক থাকায় প্রথম স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। সম্প্রতি সাইদুলের সাথে ওই উকিল শাশুড়ি আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে ধরা খায়। এ নিয়ে গ্রাম্য সালিশ ডাকা হলে সাইদুল উপস্থিত হয়নি।

এ বিষয়ে সাইদুল ইসলাম বলেন, উনি আমার উকিল শাশুড়ি। তার সাথে আমার অবৈধ সম্পর্ক থাকার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি ষড়যন্ত্রমূলক।

সখীপুর থানার এসআই (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles