33 C
Dhaka
Saturday, August 29, 2026

Interesantes_detalles_y_beneficios_al_explorar_Rolldorado_casino_online_ahora

Interesantes detalles y beneficios al explorar Rolldorado...

Interesantes_detalles_y_beneficios_al_explorar_Rolldorado_casino_online_ahora

Interesantes detalles y beneficios al explorar Rolldorado...

Reliable_options_for_sports_fans_with_anglia_bet_and_winning_insights

Reliable options for sports fans with anglia...

সখীপুরে বেশি দামে ডিম বিক্রি করায় জরিমানা

টাঙ্গাইলসখীপুরে বেশি দামে ডিম বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি করার অভিযোগে তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উপজেলার বড়চনা ও কুতুবপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
অভিযানে সহায়তা করেন সখীপুর থানার একটি টিম ও সিভিল সার্জন কার্যালযের প্রতিনিধি হিসেবে জেলা স্যানিটারী ইন্সপেক্টর।
এ সময় সখীপুর উপজেলাধীন কুতুবপুর বাজারে মুরগীর খামারি ও ডিমের পাইকারী আড়তে বিক্রয় রশিদের দর উল্লেখ না করা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, সরকার নির্ধারিত যৌক্তিক দামের অতিরিক্ত দামে ডিম বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স রবিউল ট্রেডার্সকে ৮০ হাজার টাকা, মেসার্স এস এস এস এন্টারপ্রাইজকে ৮০ হাজার টাকা, বড়চওনা বাজারে একই অপরাধে জাকিয়া এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, জেলার সখীপুর উপজেলাধীন তিন আড়তদারকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles