31.6 C
Dhaka
Monday, June 22, 2026

Wunderwins Casino Mobile App: Tipps für Einsteiger

Der mobile Zugang zu Online-Casinos hat die...

Happy Hugo Casino Spiele: Vergleichen Sie Ihre besten Optionen

Willkommen in der aufregenden Welt des Online-Glücksspiels,...

Casinoly Casino Mobile App: Typische Fehler vermeiden

Die digitale Welt des Glücksspiels öffnet immer...

সখীপুরের বড়চওনাতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ৫

সখীপুরসখীপুরের বড়চওনাতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার দুপুরে উপজেলার বড়চওনা বাজারের ওষুধ ব্যবসায়ী আল-আমিনের উপর এ হামলা চালানো হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আলামিন উপজেলার বড়চওনা গ্রামের রাইজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই ব্যবসায়ীর চাচা মুজিবুর রহমান বাদী হয়ে সখীপুর থানায় একটি মামলা করেছেন। পরে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার আল আমিন মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বড়চওনা বাজারে যাওয়ার সময় বড়চওনা-কালীহাতি সড়কের টাটা মিলের সামনে পৌঁছালে ওই গ্রামের শামসুর রহমানের ছেলে মিলনের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে আল আমিন ও মিলন দুজনেই আহত হয়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে আল আমীন তার ব্যবসা প্রতিষ্ঠানে আসায় সময় তাকে গতিরোধ করে। পরে প্রকাশ্য ওই এলাকার আ. গফুর, বায়জিদ, মিলন, হামিদুর গ্রামের মতিউর রহমানের ছেলে আসাদহ ১৫-২০ জন লোক এলোপাথাড়িভাবে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।  সাবেক ইউপি সদস্য আশরাফ আলী বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে অন্য এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে আলামীনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। শুধু তাই নয় আহত আলামিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হলে হাসপাতালে এসেও ওই সন্ত্রাসীরা হুমকি-ধামকি দেয়। স্থানীয় আক্কাছ আলী বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিস বৈঠক করে একটি সুষ্ঠু সমাধান করে দিবেন বলে দুই পক্ষকেই আশ্বস্থ করা হয়। কিন্তু এর আগেই একটি পক্ষ ব্যবসায়ী আল আমীনের উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, এ ঘটনায় জড়িত ৫জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles