31.7 C
Dhaka
Saturday, June 20, 2026

Rolling Slots Casino Withdrawal Methods: Your Guide

Accessing your winnings swiftly and securely is...

Getting Started with saphireaud: Your Essential Guide

Embarking on the journey into the vibrant...

সখীপুরে ভাইস চেয়ারম্যান পদে শফির মনোনয়ন পত্র বাতিল

সখীপুরসখীপুরে ভাইস চেয়ারম্যান পদে শফির মনোনয়ন পত্র বাতিল

নিজস্ব প্রতিবেদকঃ


সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ডিএম শরিফুল ইসলাম শফির মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। ঋণ খেলাপির দায়ে উপজেলা আওয়ামী-লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শফির মনোনয়ন বাতিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা। মনোনয়ন বাতিল হওয়ার বিষয়টি সখীপুর বার্তাকে নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আতাউল হক।
প্রসঙ্গতঃ আগামি ৩১ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে লড়তে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ প্রার্থী তাদের মনোননয়পত্র দাখিল করেন। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে ১৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। এ বিষয়ে ডিএম শরিফুল ইসলাম শফি বলেন, এ নিয়ে আপিল করা হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles