20 C
Dhaka
Saturday, March 21, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে ভাতিজাদের হাতে চাচা খুন, তিন আসামি গ্রেপ্তার

সখীপুরসখীপুরে ভাতিজাদের হাতে চাচা খুন, তিন আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ভাতিজাদের হাতে চাচা’ খুনের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ইন্দারজানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো. সোহরাব শিকদার (৪৫) ও তার ছেলে সোলায়মান শিকদার (১৯) ইব্রাহিম শিকদার (১৯)। তাদের সবার বাড়ি উপজেলার দারিপাকা গ্রামে।
থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, চাচা খুনের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।প্রসঙ্গত. বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে ভাতিজাদের দায়ের কোপে, টেটা ও লাঠির আঘাতে খুন হন চাচা হারেজ শিকদার (৭০)। মঙ্গলবার রাতে উপজেলার দারিপাকা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার নিহতের আহত ছেলে আনোয়ার শিকদার বাদী হয়ে প্রতিপক্ষের মাঈন শিকদারকে প্রধান করে ১০জনকে আসামি করে সখীপুর থানায় খুনের মামলা দায়ের করেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles