22 C
Dhaka
Tuesday, November 24, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপুরে মাকে হত্যার অভিযোগে বাবার নামে মামলা ছেলের

সখীপুরকাকড়াজানসখীপুরে মাকে হত্যার অভিযোগে বাবার নামে মামলা ছেলের

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে মাকে শারীরিক নির্যাতনের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছে এক ছেলে।

এ ঘটনায় আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে নিহতের ছেলে রুবেল মিয়া(৩২) সখীপুর থানায় মামলা দায়ের করেছে। এদিকে আজ সকাল বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৩৫ বছর আগে উপজেলার শ্রীপুর মধ্যপাড়া এলাকার জাফর মিয়ার ছেলে জাহাঙ্গীরের সাথে দাঁড়িপাকা গ্রামের ঈমান আলীর মেয়ে রওশন আরার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত।
এরই জের ধরে গত মঙ্গলবার (২২ অক্টোবর) জাহাঙ্গীর আলম স্ত্রী রওশন আরাকে প্রথমে ব্যাপক মারধর করে, এরপরে বাজার থেকে ঘাস মারার বিষ এনে তাকে জোরপূর্বক খাইয়ে দেয়। পরে তাকে সেদিনই সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে রোগীর অবস্থা স্বাভাবিক হলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে রওশন আরাকে স্বামীর বাড়িতে আনা হয়। পরে আজ শুক্রবার সকালে ছেলেরা রওশন আরাকে নিজ ঘরে মৃত দেখতে পেয়ে থানায় খবর দিলে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠিয়ে দেয়।
জাহাঙ্গীর-রওশন আরা দম্পতির দুই ছেলে। ছোট ছেলে রনি(২৮) অন্তত ১০ বছর যাবত সৌদি আরবে থাকেন। তিনি মায়ের বিষ পানের খবর শুনে সেদিনই প্রবাস থেকে চলে আসেন।
রনি জানান, আমার বাবা এর আগেও মাকে অসংখ্যবার মারধর করেছে। এবারও মাকে মারধর করে বাজার থেকে বিষ এনে জোর করে খাইয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার বাবার সর্বোচ্চ বিচার চাই।
মৃতের ননদ স্বরবানু জানান, বেশ কিছুদিন আগে স্থানীয় এক নারীর সাথে জাহাঙ্গীর অপকর্ম করে ধরা পড়লে গ্রাম্য শালিসে তাকে অন্তত দেড় লাখ টাকা জরিমানা করা হয়। ওই ঘটনার পর সে আরেক নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। গুঞ্জন আছে জাহাঙ্গীর ওই নারীকে বিয়ে করেছে। নিয়মিত ওই নারীকে টাকা পয়সাও দিত। স্বামীর এমন অপকর্মের প্রতিবাদ করলে জাহাঙ্গীর রওশন আরাকে মারধর করত। এবার তো মেরেই ফেললো।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং মৃতের বড় ছেলে রুবেল বাবা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় আনা হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles