32 C
Dhaka
Thursday, October 15, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপুরে মুক্তিযুদ্ধ যাদুঘর`র ভিত্তিপ্রস্তর স্থাপন

জাতীয়সখীপুরে মুক্তিযুদ্ধ যাদুঘর`র ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদকঃ মু‌ক্তিযু‌দ্ধের স্মৃ‌তি বিজ‌ড়িত সখীপুর উপজেলার কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হ‌য়ে‌ছে। এ উপলক্ষে রোববার বিকা‌লে কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ যাদুঘর’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মু‌ক্তি‌যোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় সভপ‌তিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী ফারজানা আলম। অন‌্যা‌নের ম‌ধ্যে বক্তব‌্য দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মু‌ক্তি‌যোদ্ধা এম ও গ‌ণি, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী শিকদার, সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহমুদ হাবীব, প্রধান শিক্ষক তুলা মিয়া প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় স্থানীয় এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নের্তৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles