21 C
Dhaka
Sunday, March 22, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

সখীপুরসখীপুরে শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে এক স্কুল শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দারিপাকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। উপজেলার বড়চওনা-দেবরাজ সড়কের দারিপাকা বাজারে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে ওই বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনের আগে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন শেষে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি জালাল উদ্দিন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম,সহকারী শিক্ষক আবদুল্লাহ আল-মামুন, মোহাম্মদ আলী প্রমুখ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, রবিবার সকালে সহকারী শিক্ষক আহসান হাবীবকে ওই বিদ্যালয়ের সাবেক সভাপতি মজিবর রহমান ক্লাস কক্ষ থেকে ডেকে নিয়ে স্কুল মাঠের পাশে অকথ্য ভাষায় গালি গালাজ করে ভয়ভীতি দেখান। স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে তাকে সভাপতি পদে সমর্থন না করায় ক্ষিপ্ত হয়ে তিনি ওই শিক্ষকের প্রতি চড়াও হন। এরই প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করেন। সহকারী শিক্ষক আহসান হাবীব বলেন, সাবেক সভাপতি মজিবর রহমান যেভাবে অশ্লীল ভাষায় গালমন্দ ও হুমকি-ধমকি দিচ্ছেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এর বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত সাবেক সভাপতি মজিবর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles