34.6 C
Dhaka
Tuesday, June 23, 2026

Your Guide to Tg Casino Bonus: Frequently Asked Questions

If you're looking to enhance your online...

Complete Overview of the Snatch Casino Welcome Bonus

Welcome to the exciting https://snatchcasino-aus.com/welcome-bonus/ world of...

Ultimate Review of Paramax9 Casino Online: Explore Your Options

Online gaming has gained immense popularity over...

সখীপুরে শ্বাসকষ্টে মারা যাওয়া পোশাকশ্রমিকের করোনা ‘পজেটিভ’

সখীপুরসখীপুরে শ্বাসকষ্টে মারা যাওয়া পোশাকশ্রমিকের করোনা ‘পজেটিভ’

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া পোশাকশ্রমিক (৩৫) করোনা ‘পজেটিভ’ ছিলেন। গত ১১ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে আটটায় উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হাতীবান্ধা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। ওইদিনই দুপুরে তাঁর নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দল। গত ১২ জুন শুধু তাঁর সংগৃহীত নমুনা ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হয়েছিল। আজ শুক্রবার সকালে তাঁর ফলাফল করোনা ‘পজেটিভ’ আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান আজ সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। মারা যাওয়া ওই পোশাকশ্রমিকের নাম আবদুল হালিম। সে হাতীবান্ধা গ্রামের আবু হানিফের ছেলে। সখীপুরে এই প্রথম কোনো ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা জানান, ‘কোভিড’ ১৯ এ মারা যাওয়া ওই ব্যক্তি মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বাড়ি থেকেই প্রতিদিন বাইসাইকেল নিয়ে তিনি কারখানায় যেতেন। ঠান্ডা, কাশি ও হালকা শ্বাসকষ্ট থাকায় মারা যাওয়ার আগের দুইদিন তিনি কারখানায় যাননি। গত ১১ জুন (বৃহস্পতিবার) সকালে তিনি শ্বাসকষ্ট নিয়ে মারা যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, যেহেতু ওই পোশাককর্মী করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন তাই ওইদিনই তাঁর নমুনা সংগ্রহ করে ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হয়েছিল।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles