31 C
Dhaka
Friday, September 25, 2026

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন...

সখীপুরে ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণার একদিন পরই সাধারণ সম্পাদকের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে সম্মেলনের মাধ্যমে কমিটি...

সখীপুরে স্ত্রীকে খুনের ৯ মাস পর স্বামী গ্রেফতার

সখীপুরসখীপুরে স্ত্রীকে খুনের ৯ মাস পর স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ সখীপুরে স্ত্রীকে কুঁপিয়ে হত্যার ৯ মাস পর ঘাতক স্বামী সোনা মিয়াকে(৫২) গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঢাকার ধামরাই উপজেলার কেলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোনা মিয়ার উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের কৈয়ামধু কারিগরপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে।

সখীপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, হত্যার পর সোনা মিয়া ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থান করেন। সবশেষ ধামরাই উপজেলার কেলিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর শনিবার সকালে সোনা মিয়া তাঁর স্ত্রী সাহিদাকে(৪০) নিয়ে লাকড়ি কাটতে উপজেলার দেওবাড়ী বনে যান। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোনা মিয়া দাঁ দিয়ে সাহিদাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যান। এ সময় মাথার মগজ ও ভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই মারা যান সাহিদা। সোনা মিয়ার প্রথম স্ত্রী ছিলেন সাহিদা। তাঁদের এক ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

সখীপুর থানার ওসি রেজাউল করিম জানান, স্ত্রীকে হত্যা করে স্বামী সোনা মিয়া ৯ মাস পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ধামরাই থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles