24 C
Dhaka
Thursday, March 19, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

সখীপুরসখীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে মাটি ভর্তি ট্র্রাকের ধাক্কায় শাজাহান আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। বৃদ্ধ ওই এলাকার মৃত আয়েত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির সামনে পাকা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো শাজাহান আলী এ সময় মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হলে দ্রুত তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles