25 C
Dhaka
Friday, March 20, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সখীপুরসখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে অটোভ্যানের ধাক্কায় সোলায়মান (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকা-সাগরদিঘী সড়কের উপজেলার বড়চওনা মুটের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলায়মান ভালুকা উপজেলার মেদুয়া গ্রামের সামছুল হকের ছেলে। সে সখীপুরে প্রাণ কম্পানীর সহকারী পরিবেশক হিসেবে কাজ করত।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোলায়মান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি অটোভ্যান এসে তাকে ধাক্কা দেয়। এ সময় মাথা ফেঁটে রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যাবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles