32 C
Dhaka
Sunday, June 21, 2026

The Hidden World of Live Casinos: Behind the Scenes

As the allure of casinos continues to...

Spincity Casino Canada: Your Expert Guide to Winning

Navigating the online casino landscape in Canada...

সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সখীপুরসখীপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

সখীপুর প্রতিনিধি : সখীপুরে মাহিন্দ্র ট্রাক ও ব্যাটারি চালিত অটোভ্যানের মুখোমুখি সংর্ঘষে মতিউর রহমান (৮৫) এবং তাঁর স্ত্রী আছিয়া খাতুন (৭৫) নামের দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে সখীপুর-গোপিনপুর সড়কের তৈলধারা বটবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই দম্পতি উপজেলার আদানী-ভূঁয়াইদ গ্রামের বাসিন্দা। নিহত মতিউর রহমান উপজেলার ইন্দারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় অটোভ্যানের আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মতিউর রহমান তাঁর অবসর ভাতার টাকা তুলতে এবং স্ত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে অটোভ্যানযোগে সখীপুরের উদ্দ্যেশে বের হয়। তৈলধারা বটবাড়ি মোড় এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী মাহিন্দ্র ট্রাকের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মতিউর রহমান ও তাঁর স্ত্রী আছিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত লালমিয়া (৫০), মনোয়ারা (২৫) এবং মাধবী (১৮) চিকিৎসাধীন রয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন ঘটনার সততা নিশ্চিত করেছেন।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles