33.9 C
Dhaka
Sunday, June 21, 2026

Richy Fox Casino Welcome Bonus: Avoid These Common Pitfalls

Embarking on your online casino journey often...

The Sun Vegas Casino Bonus: Your Ultimate Review

Navigating the online casino landscape can often...

Казино Dragon Money: Мир Азарта и Крупных Выигрышей

Казино Dragon Money: Мир Азарта и Крупных...

সখীপুরে ২০ হাজার উপকারভোগী পাচ্ছেন ভিজিএফের চাল

সখীপুরসখীপুরে ২০ হাজার উপকারভোগী পাচ্ছেন ভিজিএফের চাল

নিজস্ব প্রতিবেদক: সখীপুরে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রায় বিশ হাজার উপকারভোগী ভিজিএফের চাল পাচ্ছেন। সরকারের বরাদ্দকৃত এ চাল বিনামূল্যে বিতরণ করা হবে। রোববার থেকে অতিদরিদ্রদের মধ্যে ভিজিএফের এ চাল বিতরণ শুরু হয়েছে। রোববার সকালে পৌরসভায় চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী। এ সময় পৌরমেয়র আবু হানিফ আজাদ, পৌরসচিব কামরুল ইসলাম, প্রকৌশলী মাহবুবুর রহমান, ট্যাগ অফিসার ও উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. আমির আলীসহ ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এরশাদুল আলম বলেন, উপজেলার ৮টি ইউনিয়নে ১৩ হাজার ২০১ জনের নামে ভিজিএফ কার্ড এবং পৌরসভায় ৪ হাজার ৬২১ জনের নামে ভিজিএফ কার্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী বলেন, সরকার ঈদুল আজহা উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্রদের মধ্যে সখীপুর উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৩৫৬.৪৪ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। এতে ১৯ হাজার ৬২২ পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল বিতরণ করা হবে। ২-৩ দিনের মধ্যে পর্যায়ক্রমে সব ইউনিয়নের ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শেষ করা হবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles