31 C
Dhaka
Wednesday, March 18, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

সখীপুরে ৩ দোকান আগুনে পুড়ে ছাই

সখীপুরসখীপুরে ৩ দোকান আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল ৭ টার দিকে উপজেলার হামিদপুর চৌরাস্তা বাজারে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় ওই বাজারের আক্তার হোসেনের তুলার গোডাউন, জাহাঙ্গীর আলমের ইলেকট্রনিক ও বাদশা মিয়ার অটো মেকানিকের দোকান পুড়ে যায়। বিষয়টি সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার বোরহান আলী নিশ্চিত করে জানান, সকাল ৭টা ১৫ মিনিটে স্থানীয়রা ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তুলা ব্যবসায়ী আক্তার হোসেন দাবি করেন, তাঁর দোকানের প্রায় ৫ লাখ টাকার তুলা ও অন্যান্য মালামাল ছিল। সব মালামাল পুড়ে গেছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আমি কি করব?

Check out our other content

Check out other tags:

Most Popular Articles