27.2 C
Dhaka
Saturday, June 13, 2026

সখীপুরে ৩ বোনের এক সঙ্গে এসএসসি পরীক্ষা নজর কেড়েছে সবার

সখীপুরসখীপুরে ৩ বোনের এক সঙ্গে এসএসসি পরীক্ষা নজর কেড়েছে সবার

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ৩ সহোদর বোন এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তারা হলেন, সুমাইয়া ইসলাম, সাদিয়া ইসলাম ও রাবিয়া ইসলাম। তিন বোনের বাবার নাম শফিকুল ইসলাম পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রবিবার থেকে শুরু হওয়া পরীক্ষায় তারা উপজেলার সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে। ৩ বোনের এক সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ নজর কেড়েছে সবার। তারা উপজেলার সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন বলেন, ওই তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে বলে আশাবাদব্যক্ত করেন তিনি। তিন বোনের বাবা শফিকুল ইসলাম বলেন, মেয়েদের সন্তোষজনক ফলাফলে তিনি অত্যন্ত আনন্দিত। মেয়েদের তিনি উচ্চ শিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবেন

Check out our other content

Check out other tags:

Most Popular Articles