33.7 C
Dhaka
Thursday, June 25, 2026

Accédez à Mojabet RDC : tout ce qu’il faut savoir pour jouer en toute

Bienvenue dans le monde fascinant des casinos...

pinupresmigiris.com oyun dünyası: nəyi kəşf etməlisiniz?

Oyun dünyasında online kazinolar böyük bir populyarlığa...

সখীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন জাহাঙ্গীর তারেক

সখীপুরসখীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন জাহাঙ্গীর তারেক

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে ৩২০ জন দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেবেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদ প্রার্থী জাহাঙ্গীর তারেক। আজ মঙ্গলবার ৭ ও ৮ নম্বর ওয়ার্ড থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এডভোকেট জোয়াহেরুল ইসলাম। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, থানার ওসি মো. আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর তারেক বলেন, আজ মঙ্গলবার সখীপুর পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে, বুধবার ৯ ও ৬ নম্বর ওয়ার্ডে ও বৃহস্পতিবার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে দেওয়া হবে। এভাবে পর্যায়ক্রমে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে এসব খাদ্য সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণকালে বাড়িতে অবস্থান করতে হবে। কোনো গণজমায়েত করে আমি খাদ্য সহায়তা দিয়ে এ ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ দিতে চাইনা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles