27.5 C
Dhaka
Thursday, June 11, 2026

Untitled

Considerando 677 recensioni, la maggior parte dei...

Maximizing Your Play with Time Bonuses

Maximizing Your Play with Time Bonuses Looking to...

Revealing Gambling Myths What You Need to Know About Betlabel

Revealing Gambling Myths What You Need to...

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জাতীয়সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে । সোমবার উপজেলার কাঞ্চনপুর ইউপি’র পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর নাম তায়্যিবা আক্তার (২১)। সে ওই এলাকার ব্যবসায়ী বুলবুল খানের স্ত্রী। বুলবুল-তায়্যিবা দম্পতির ১১ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন ওই গৃহবধূর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গৃহবধূ তায়্যিবা সকালের নাস্তা তৈরী করতে রান্না ঘরে যান। এসময় চুলায় আগুন জ্বাল‌া‌তে পাশে থাকা লাকড়ির স্তুপে টানদিলে হঠাৎ তাকে বিষধর সাপে কামড় দেয়। বিষয়টি বাড়ির সদস্যদের জানালে স্থানীয় কবিরাজের মাধ্যমে ঝাঁড়ফুঁক দিতে থাকলে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। দুপুর ১২টার দিকে সখীপুর উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এসবি/সানি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles