27.3 C
Dhaka
Sunday, June 21, 2026

সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

সখীপুরসড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মৃত্যু

ইসমাইল হো‌সেন, ০৫ ফেব্রুয়ারি: মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (৩৫) নামের যুবদল নেতার মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে কালিহাতি উপজেলার যমুনার চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাব্বির হোসেন সখীপুর উপজেলার হতেয়া গ্রামের আবদুর রহিম মিয়ার ছেলে এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে সাব্বির ডাক্তার দেখাতে মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে কালিহাতি উপজেলার যমুনার চর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই সাব্বিরের মৃত্যু হয়।
এ ঘটনায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles