28 C
Dhaka
Tuesday, April 28, 2026

সখীপুরে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানকে এক লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা: সখীপুরে ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে...

সখীপুরে ৮ মাসে ২৪০ জনকে সর্প দংশন, হাসপাতালে নেই অ্যান্টিভেনম

সাইফুল ইসলাম সানি: টাঙ্গাইলের সখীপুরে ৮ মাসে...

সখীপুরে প্রবাসীর বাড়িঘর ভাঙচুর ও লুটপা‌টের ঘটনায় থানায় অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘর...

৭০ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে ইতালির মেডিকেলে সখীপুরের দিপু

জাতীয়৭০ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে ইতালির মেডিকেলে সখীপুরের দিপু

বার্তা ডেস্কঃ ৭০ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন বাংলাদেশি মেয়ে টাঙ্গাইলের কৃতি সন্তান মাহাজাবিন দিলরুবা দিপু।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামের মেয়ে দিপু। তার বাবার নাম জাহিদুল ইসলাম দুলাল ও মায়ের নাম রোজিনা আক্তার।
বাবা প্রবাসী হওয়ার সুবাদে বাংলাদেশে জন্মগ্রহণকারী দিপু সাত বছর বয়সে মায়ের সঙ্গে চলে যান ইতালিতে। সেখানেই তার পড়াশোনা ও বেড়ে ওঠা।
ছোটবেলা থেকেই দিপু খুবই মেধাবী ছিল, প্রতিটা ক্লাসেই তিনি তার মেধার স্বাক্ষর রেখেছেন ও বৃত্তি পেয়েছেন। এর ধারাবাহিকতায় এবার প্রায় ৭০ হাজার ইতালীয় ছেলে-মেয়েকে পেছনে ফেলে ইতালির সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে নিয়েছেন।
দিপু জানান, তার ইচ্ছা বড় ডাক্তার হয়ে প্রবাস ও দেশের মানুষের সেবা করা। ভবিষ্যতে দেশে ফিরে দরিদ্র ও অবহেলিত মানুষের কল্যাণে কাজ করা। তিনি সবার দোয়া প্রার্থী।
জাহিদুল ইসলাম দুলাল সখীপুরবাসীদের নিয়ে গঠিত সখীপুর প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা এবং রোজিনা আক্তার ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles